আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ক্যানেলপাড়ার রোকন (৩২) নামের এক যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার টকিজ সিনেমা হল পাড়ার খবির উদ্দিনের ছেলে রোকন দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে। নেশাগ্রস্ত অবস্থায় রোকন রাস্তায় মাতলামিসহ পরিবারের লোকজনের ওপরে বিভিন্ন ধরণের সংঘাত সৃষ্টি করে। এ ঘটনায় রোকন গতকাল দুপুরে নিজ বাড়ির পাশে নেশা করছিল। এমন সংবাদ পুলিশের নিকট জানালে তাকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)