ঝিনাইদহে মাটি টানা ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
ঝিনাইদহে মাটি টানা ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুঞ্জনগর গ্রামে অবৈধ মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় সুধীর বসাক (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বসাক উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে গুঞ্জনগর গ্রামের মৃত নগেন্দ্রনাথ বসাকের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, সকালে বৃদ্ধ সুধীর বাড়ি থেকে গ্রামের মাঠে ধানখেতে যাচ্ছিলেন। এসময় গুঞ্জনগর গ্রামে অজ্ঞাত এক ভাটার মাটি টানা ট্রাক্টর বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে সুধীর বসাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)