জীবননগরে ফেনসিডিলসহ দুই সহোদর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
জীবননগরে ফেনসিডিলসহ দুই সহোদর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌর এলাকার পুরাতন লক্ষীপুর থেকে ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আপন দুই সহোদর রাজু ও ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজু মিয়া (২৮) ও ইলিয়াস মিয়া (৩৮) জীবননগর পৌর এলাকার পুরাতন লক্ষীপুর খাঁ পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই ইমামুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় পুরাতন লক্ষীপুর খাঁ পাড়ার মৃত নজরুল ইসলামের বাড়িতে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে রাজু ও তাঁর বড় ভাই ইলিয়াসকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ফেনসিডিলসহ দুই সহোদর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই সহোদর দীর্ঘদিন ধরে অতি গোপনে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলেন। আমাদের সোর্স মাধ্যমে জানতে পেরে ক্রেতা সেজে তাদেরকে হাতেনাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)