ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তাঁর বন্ধুরা। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট বিশ্বাস ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ শিমুল ও আব্দুস সবুর নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে তাঁর প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ সম্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। মৃত্যুর আগে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়, এমন তথ্য দিয়েছে গ্রামবাসী। এর কিছুক্ষণ পরই সবুজের বাড়ির পিছনের সম্রাটের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি শিমুল ও ৫ নম্বর আসামি আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি সবুজ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)