টিকা কেন্দ্র পরিবর্তন করা যাবে

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
টিকা কেন্দ্র পরিবর্তন করা যাবে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সারা দেশে গত ৭ এপ্রিল থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম ডোজ টিকা নেওয়ার ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় নির্ধারণ করা হয় দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য। কিন্তু সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে টিকার প্রথম ডোজ নেওয়ার পর অনেকেই পড়েছেন নানা বিপত্তিতে। কেউ ঢাকার বাইরে আবার কেউ ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার কারণে তাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়েছেন। এতদিন টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই বলে জানানো হলেও স্বাস্থ্য অধিদপ্তরের সে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, যারা ঢাকার বাইরে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তারা রাজধানীর দুই সিটি করপোরেশনের পাঁচটি ভ্যাকসিনেশন সেন্টার থেকে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। ডা. মো. শামসুল হক জানান, দেশে চলমান বিধি নিষেধের আগে স্থান পরিবর্তন করেছেন বা প্রথম ডোজ নেওয়ার পর স্থান পরিবর্তন করেছেন তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এক কেন্দ্র থেকে তারা অন্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে পারবে না। কিন্তু যারা দেশে চলমান বিধিনিষেধের আগে স্থান পরিবর্তন করেছেন বা প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তন করেছেন তাদের জন্য ভেবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এজন্য ঢাকার বাইরে থেকে এসে কেউ যদি ঢাকায় আটকে যান এবং দ্বিতীয় ডোজ টিকা নিতে চান তবে তারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি হাসপাতালে টিকা নিতে পারবেন। একইভাবে অন্যান্য জেলাতেও যারা বাইরে থেকে গেছে তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারবেন সেখানের জেলা সদর হাসপাতালে কিংবা বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালেও। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভ্যাকসিন নিতে পারবে। তবে এক্ষেত্রে তাদেরই এই সুবিধা দেওয়া হবে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তন করতে হয়েছে। তবে ঢাকায় থেকে ঢাকার ভেতরে কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে ডা. শামসুল হক বলেন, তবে একই জেলা বা সিটি কর্পোরেশনের ভেতরে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। যেমন ঢাকার ভেতরে থেকে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে টিকা নেবার সুযোগ নেই। শুধুমাত্র যারা প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তনের কারণে বিপাকে পড়েছেন তাদের জন্যেই এই সিদ্ধান্ত, বলেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)