রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য বকুল বরখাস্ত!

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য বকুল বরখাস্ত! ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে ভাতাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রতিবেদক, মেহেরপুর: বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা তালিকায় নাম অন্তর্ভুক্ত করানোর নামে ভাতাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কড়ুইগাছি, বড়বামন্দী ও ঝোড়পাড়া গ্রামের মেম্বার মো. বকুল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। যার স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০১৭.২৭.০০১.২১-২২৮। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অভিযুক্ত বকুল হোসেন মেম্বার পাঁচজন ভাতাভোগীর নাম অন্তর্ভুক্তি করার জন্য প্রতিজনের কাছ থেকে এক হাজার টাকা করে অবৈধভাবে আদায় করেন। এই অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেন। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় তদন্তে ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচিন নয় বলে সরকার মনে করে। তাই রাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদ থেকে বকুল হোসেন সংঘঠিত অপরাধমূলক কর্মকাণ্ড পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকৃত মেম্বার মো. বকুল হোসেন কড়ুইগাছি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি, বড়বামন্দী ও ঝোড়পাড়া গ্রামের নির্বাচিত মেম্বার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)