জীবননগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
জীবননগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরে এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ইমরান হোসেন (২৫) এখনো গ্রেপ্তার হননি। এদিকে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর শহর পুরাতন লক্ষ্মীপুরের মৃত জিনারুল ইসলামের স্ত্রী একজন সৌদি প্রবাসী। বাড়িতে থাকেন তাঁর একমাত্র মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করেন। এক বছর ধরে উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামের শাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে ইমরান হোসেনের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার। গত বুধবার বিকেলের দিকে ইমরান হোসেন লক্ষ্মীপুর তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে রাতে ওই তরুণীর ঘরে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এসময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে ইমরান হোসেন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ইমরান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)