মালয়েশিয়ায় মারা গেলেন চুয়াডাঙ্গা গোবরগাড়ার শুকুর আলী

আপলোড তারিখঃ 2021-04-29 ইং
মালয়েশিয়ায় মারা গেলেন চুয়াডাঙ্গা গোবরগাড়ার শুকুর আলী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: মালয়েশিয়ায় শুকুর আলী নামের এক প্রবাসী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুকুর আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আনন্দবাজারের মৃত জুনাঈদ ব্যাপারীর ছোট ছেলে। জানা যায়, উন্নত জীবনের আশায় ও সংসারে স্বচ্ছলতা ফেরাতে ২০১০ সালে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান শুকুর আলী। স্বপ্ন ছিল প্রবাস জীবনে থেকেই নতুন একটি বাড়ি তৈরি করে জীবনের বাকি সময়টা দেশে পরিবার-পরিজনের সাথে কাটাবেন। এ বছরের শুরুতে নতুন বাড়ির কাজ শুরু করেন। কিছুদিন আগে ওই বাড়িতে ছাদের ঢালাইও দেওয়া হয়। করোনা মহামারির কারণে দেশে আসতে পারেননি তিনি। ইচ্ছা ছিল করোনা মহামারি কালো দিন শেষ হলেই দেশে আসবেন। কিন্তু আর জীবিত দেশে আসা হলো না প্রবাসী শুকুর আলীর। গত মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। প্রবাসী শুকুর আলীর দুই সন্তান রয়েছে। বড় ছেলে হাসান আলী চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ও ছোট ছেলে আলামিন দশম শ্রেণির ছাত্র। পরিবারের লোকজন জানান, আগামী ৬ মে তাঁর মরদেহ বাংলাদেশে আসার কথা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)