মেহেরপুরে চার মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2021-04-29 ইং
মেহেরপুরে চার মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মোটরসাইকেলের লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে চারজনের নামে মামলা দিয়েছে মেহেরপুর ট্রাফিক পুলিশ। সরকার ঘোষিত প্রাণঘাতি করোনা মোকাবিলায় লকডাউন চলাকালীন সময়ে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)