৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য উকিল নোটিশ

আপলোড তারিখঃ 2021-04-29 ইং
৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য উকিল নোটিশ ছবির ক্যাপশন:
টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছেন না দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসার ঝিনাইদহ অফিস: টাকা ধার নিয়ে পরিশোধ করছেন না চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ জন্য তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন মনিরুল ইসলাম নামের এক যুবক। মনিরুল ইসলামের বাড়ি শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে। উকিল নোটিশে ৩০ দিনের মধ্যে ধারকৃত টাকা পরিশোধের জন্য বলা হয়েছে। ঝিনাইদহ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী মো. আব্দুল খালেক সাগর খবরের সত্যতা নিশ্চত করে গতকাল বুধবার জানান, ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন ২০১৯ সালে চেক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৫৭ হাজার টাকা ধার নেন মনিরুল ইসলামের কাছ থেকে। ৬ মাসের মধ্যে ধারকৃত টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন আব্দুল্লাহ আল মামুন। টাকা না দিয়ে তিনি টালবাহানা করছেন। নিচ্ছেন প্রতারণা ও ছলচাতুরির আশ্রয়। মনিরুল ইসলাম জানান, তিনি কর অফিসে চাকরি করার সুবাদে চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৪ মার্চ দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন সোনালী ব্যাংক দামুড়হুদা শাখা বি-২৪৬ নং চালানের মাধ্য ৫০ হাজার ও একই বছরের ২ জুন বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা নেন। কিন্তু ধারকৃত টাকা তিনি দিচ্ছেন না। ফলে তিনি আইনের আশ্রয় নিচ্ছেন। বিষয়টি নিয়ে দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)