শৈলকুপায় বৃষ্টি প্রার্থনা করে গ্রামবাসীর নামাজ আদায়

আপলোড তারিখঃ 2021-04-28 ইং
শৈলকুপায় বৃষ্টি প্রার্থনা করে গ্রামবাসীর নামাজ আদায় ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ট জনজীবন। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। হাঁসফাঁস প্রাণিকূল। বৃষ্টির অভাবে পুড়ছে ফসলের খেত। নেমে গেছে পানির স্তর। নলকূপে পানি নেই। পুকুর ও নদী শুকিয়ে চৌচির। এ অবস্থায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে মির্জাপুর গ্রামের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্যাহ। গ্রামবাসী পানির জন্য আল্লাহ পাকের কাছে ক্রন্দন করেন। ইমাম মোহাম্মদ উল্যাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে ইস্তিসকার বলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)