ঝিনাইদহে ট্রাকচালককে পিটিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-28 ইং
ঝিনাইদহে ট্রাকচালককে পিটিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাক মালিকের পিটুনিতে আল-আমিন (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। নিহত আল-আমিন হরিণাকণ্ডুু উপজেলার বড়ভাদড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। গত সোমবার মধ্যরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ গ্যারেজ মালিক কামারকুণ্ডু গ্রামের শহিদুল ও হামদহ এলাকার সুবোল কুমার নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছেন প্রধান আসামি মোতালেব ওরফে মিতালী। আল-আমিনের মা অজলা বেগম গতকাল মঙ্গলবার দুপুরে জানান, তাঁর ছেলে শৈলকুপার মোতালেব ওরফে মিতালীর ট্রাক চালাতেন। ওই ট্রাকে তিনি পাঁচ বছর হেলপারিও করেছেন। রোববার দুর্ঘটনায় পড়ে ট্রাকের একটি চাকা নষ্ট হয়ে যায়। বিকেলে ট্রাকের চাকা মেরামত করতে আল-আমিন হামদহ বাইপাস এলাকার জনৈক শহিদুলের গ্যারেজে নিয়ে আসেন। ট্রাক মালিক পূর্ব পরিচিত ছিল গ্যারেজ মালিক শহিদুলের। ট্রাক মালিক গ্যারেজে এসে আল-আমিনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এসময় অন্যান্য ট্রাকের ড্রাইভার, মিস্ত্রি ও টায়ারের দোকানদাররা জোটবদ্ধ হয়ে আল-আমিনকে মারধর করতে থাকেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার খবর নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। প্রধান আসামি ট্রাক মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে ঝিনাইদহ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপিত দাউদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন সাগর জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বড়ভাদড়া গ্রামে নিহত চালক আল-আমিনের দাফন সম্পন্ন করা হয়। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)