চুয়াডাঙ্গার দিলীপ কুমারসহ পরিচালক হচ্ছেন ৭৮ জন

আপলোড তারিখঃ 2021-04-28 ইং
চুয়াডাঙ্গার দিলীপ কুমারসহ পরিচালক হচ্ছেন ৭৮ জন ছবির ক্যাপশন:
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদের নির্বাচন সমীকরণ প্রতিবেদ ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাসহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গত সোমবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চারজন প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাহার করায় ৭৮ জন পরিচালক প্রার্থীর সবাই বিজয়ী হতে যাচ্ছেন। ২০২১-২৩ মেয়াদের এ নির্বাচনে গত ৩১ মার্চ পরিচালক পদে ৭৮টি পদের বিপরীতে ৮২ জন প্রার্থীকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করেন নির্বাচন পরিচালনা বোর্ড। এদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আক্কাস মাহমুদ ও আলীম জামান এবং চেম্বার গ্রুপ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল হক ও গাইবান্ধার আবুল খায়ের মোরসালিন পারভেজ মনোনয়ন প্রত্যাহার করেন। চারজন প্রার্থী বেশি থাকায় আগামী ৫ মে পরিচালক পদে ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচন বোর্ড সূত্র জানায়, এরমধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৬টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দু’টি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা। অপরদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)