দর্শনায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ সোহান আটক

আপলোড তারিখঃ 2021-04-28 ইং
দর্শনায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ সোহান আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার পরাণপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ সোহানুর রহমান সোহান (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত সোহান পরাণপুর গ্রামের লাল মোহাম্মদ লাল্টুর ছেলে। এসময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তলের মতো দেখতে হুবহু খেলনা পিস্তল ও ধারালো অস্ত্র চাকু উদ্ধার করে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দর্শনা থানাধীন পৌর এলাকার পরাণপুর-লোকনাথপুর সড়কের জৈনক রিণ্টুর পোল্ট্রি ফার্মের নিকট পাকা রাস্তার ওপর ৩-৪ জনের এক দল ছিনতাইকারী অবৈধ অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান মিণ্টু, এসআই আহম্মদ আলী ও এএসআই মারুফুল ইসলাম ফোর্স নিয়ে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়কের রিণ্টুর পোল্ট্রি ফার্মের নিকট পাকা রাস্তার ওপর। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালাতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে সোহানুর রহমান সোহান নামের একজনকে আটক করা হয়েছে। এসময় তাঁর পরনের প্যান্টের ডান পকেট হতে ৬ ইঞ্চি লম্বা স্টিলের একটি ধারালো চাকু ও ডান কোমর হতে কালো রংয়ের একটি নাইন এমএম পিস্তল সদৃশ খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহানুর রহমান সোহানকে আটক ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১-২ জনকে পালাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)