কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের দাবি সচেতন মহলের

আপলোড তারিখঃ 2021-04-27 ইং
কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের দাবি সচেতন মহলের ছবির ক্যাপশন:
দ্বিতীয় দিনেও ঈদ বাজারে উপচে পড়া ভিড় : কমেছে প্রশাসনের জরিমানার পরিমাণ নিজস্ব প্রতিবেদক: দোকান-পাট খোলার দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি নেই চুয়াডাঙ্গার শপিংমল ও বিপণী-বিতানগুলোতে। ঈদ বাজারে উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা থাকলেও নেই সঠিক বাস্তবায়ন। প্রশাসনের ভ্রাম্যমাণ তদারকি থাকলেও গত কয়েকদিনে কমেছে মোবাইল কোর্টে জরিমানার পরিমাণ। গতকাল সোমবার দিনব্যাপী ২টি মোবাইল কোর্টে ৮টি মামলায় জরিমানা করা হয়েছে মাত্র এক হাজার টাকা। সচেতন মহলের অনেকেই বলছেন, করোনাভাইরাসের বেশি বেশি সংক্রমণের মধ্যে এভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করা এবং প্রশাসনের ছাড়, বাড়াবে সংক্রমণের হার। এদিকে সোমবার চুয়াডাঙ্গা শহরে কাপড়ের দোকান, জুতার দোকান, দর্জির দোকান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটায় প্রচুর ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষজনকে বাজার করার সরকারি নির্দেশনা থাকলেও কোথাও ছিল না সামাজিক কিংবা শারীরিক দূরত্বের বালাই। সমবায় নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, ফাতেমা প্লাজা, প্রিন্স প্লাজা কিংবা আলী হোসেন সুপার মার্কেটেও নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এটা শুধুমাত্র নির্দেশনাতেই থেমে আছে। সমস্ত মার্কেটেই লক্ষ্য করা গেছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অসচেতন বা মানতে চাচ্ছেন না। মাঝে মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে আসলে একটু সামাজিক দূরুত্ব মানতে দেখা গেলেও একটু পরেই তা আবার আগের মতো। তবে সচেতন মহলের দাবি, ঈদ সামনে দোকানপাট খোলা থাকলে কঠোরভাবে স্বাস্থ্যবিধির প্রতিপালন করতে হবে এবং করাতে হবে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)