কৃষিসহ সব ক্ষেত্রেই সরকারের বিরাট ভূমিকা রয়েছে

আপলোড তারিখঃ 2021-04-27 ইং
কৃষিসহ সব ক্ষেত্রেই সরকারের বিরাট ভূমিকা রয়েছে ছবির ক্যাপশন:
জীবননগরে বিনামূল্যে কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণকালে এমপি টগর জীবননগর অফিস: জীবননগরে বিনামূল্যে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২১ অর্থবছরে খরিফ-১ আউশ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণসহ নানারকম প্রদক্ষেপ গ্রহণ করে চলেছেন। ফলে কৃষক পরিবারের ছেলে-মেয়েরা পড়া-লেখা করে উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজে শিক্ষক হিসেবে চাকরি করতে সক্ষম হচ্ছেন। এসব উন্নয়নে সব ক্ষেত্রেই সরকারের বিরাট ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন আর সেই দিন নেই। সার ঘুরছে এখন কৃষকের পিছে। তিনি বলেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ফসল চাষে উৎসাহ দানের লক্ষ্যে কৃষি প্রণোদনার ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। জীবননগর উপজেলায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)