মেহেরপুরে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-26 ইং
মেহেরপুরে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ সজীব বিশ্বাস ও হাসেম আলী নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এএসআই মাহাতাব ও জসীমউদ্দীন ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে সজীব ও হাসেম আলীকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজীব বিশ্বাস মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবুল বাশার বিশ্বাসের ছেলে এবং হাসেম আলী একই গ্রামের আকুবরের ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)