হরিণাকুণ্ডুর ভাই ভাই ক্লিনিকে রোগীর মৃত্যু, টাকায় রফা!

আপলোড তারিখঃ 2021-04-24 ইং
হরিণাকুণ্ডুর ভাই ভাই ক্লিনিকে রোগীর মৃত্যু, টাকায় রফা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কসাইখানা হিসেবে পরিচিত ঝিনাইদহের হরিণাকুুণ্ডু উপজেলা শহরের ভাই ভাই ক্লিনিকে আবারও আব্দুর রহিম লিটু (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। লিটু একই উপজেলার দখলপুর গ্রামের সদর উদ্দীনের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে অ্যাপেন্ডিসাইটিস অপরেশনের জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলে স্বজনদের কাছে লিটুর মৃত লাশ ফেরৎ দেওয়া হয়। অপারেশন করেন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহসান হাবিব দিপু। পরীক্ষা-নিরীক্ষা না করেই অপারেশন করার ফলে এই অকাল মৃত্যু বলে রোগীর স্বজনরা জানান। তবে ক্লিনিক মালিক আজমত ও আলতাফ হোসেন জানিয়েছেন, অপারেশনের সময় টেবিলেই হৃদরোগে আক্রান্ত হয়ে লিটুর মৃত্যু হয়। এর জন্য ক্লিনিক মালিক বা চিকিৎসক দায়ী নয়। রোগীর চাচা মিজানুর রহমান ওল্টু জানান, ‘সুস্থ মানুষ ঢুকিয়ে আমাদেরকে মৃত মানুষ ফেরৎ দিল। তাছাড়া ক্লিনিক মালিক সরাসরি লাশ গ্রামে পাঠিয়ে দিয়েছে। এদিকে, লিটুর মৃত্যুর পর বিষয়টি নিয়ে আপস-রফার জন্য দফায় দফায় দখলপুর গ্রামে শালিস বৈঠক হয়েছে। দেড় লাখ টাকায় বিষয়টি রফা হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মধ্যস্থতায় নিয়োজিত ক্লিনিক মালিকের ভাই আলতাফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, চিকিৎসক আহসান হাবিবসহ হরিণাকুণ্ডু হাসপাতাল মোড়ের কুসুম ও মোয়াজ্জেম এখন দখলপুর গ্রামে রয়েছেন। এদিকে রোগীর স্বজনরাও বিষয়টি নিয়ে আইন আদালত করতে অনীহা প্রকাশ করেছেন। তারা ক্লিনিক ও ডাক্তারের সঙ্গে আপস করার পক্ষে বলে রোগীর স্বজনরা জানিয়েছেন। এদিকে, বারবার ভাই ভাই ক্লিনিকে রোগী মৃত্যুর কারণে ঝিনাইদহ সিভিল সার্জনের দপ্তর থেকে ক্লিনিক বন্ধ ও জরিমানা আদায় করা হলেও মৃত্যুর মিছিল থামছে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, ক্লিনিকটি অনিয়মের কারণে বন্ধ ছিল। কিন্তু তারা শর্ত পূরণ ও কিছু সংস্কার করে আবার চালু করেছে। ওই ক্লিনিকে লিটু নামে একজন মারা গেছে বলে আমি শুনেছি। রোববার আমি বিষয়টি তদন্ত করে দেখবো কী কারণে মারা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)