ঝিনাইদহে এক হাজার কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

আপলোড তারিখঃ 2021-04-23 ইং
ঝিনাইদহে এক হাজার কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় প্রায় ১ হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাল ও একই সাথে ঝিনাইদহ সদর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে ২ শ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মজিবর রহমান জানান, চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গতকাল প্রথম দফায় ১ হাজার পরিবারকে এই সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিকশা চালক ও দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)