ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে চুয়াডাঙ্গার ডিসি

আপলোড তারিখঃ 2021-04-23 ইং
ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে চুয়াডাঙ্গার ডিসি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে এসব ঘরের নির্মাণকাজ সরেজমিন তদারকি করেন তিনি। মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ২য় পর্যায়ের গৃহ নির্মাণকাজের গুনগত মান এবং অগ্রগতি জানতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ঘরের বিভিন্ন নির্মাণ-সামগ্রী ও উপকরণ পরীক্ষা করেন। এসময় উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয়রা। উল্লেখ্য, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ জেলার গৃহহীন, ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)