ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর এবং বুড়িপোতা মোড়ে গত ২৪ ঘণ্টায় পৃথকভাবে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার পর থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আলমপুর এবং বুড়িপোতা সড়কে ইটের ভাটায় মাটি তোলার কাজে ব্যবহৃত ট্রাক্টর থেকে মাটি রাস্তার ওপরে পড়েছিল। বুধবার সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির ফলে ওই সড়ক দুটি পিচ্ছিল হয়ে যায়। এতে আলমপুরে একটি ট্রাক খাদে পড়ে যাওয়াসহ দুই সড়কে অর্ধশতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক উল্টে পড়ে। এসময় অনেকে আহত হন। ইটভাটায় মাটি তোলার কারণে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাঁদা হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
