ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের জন্য হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১ শ টি হ্যান্ড স্যানিটাইজার চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খানের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ আরও অনেকে।
