সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি

আপলোড তারিখঃ 2021-04-22 ইং
সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির খুলনার সিনিয়র করেসপনডেন্ট আবু তৈয়ব মুন্সীর মুক্তি দাবি জানিয়েছে ঝিনাইদহের সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতৃবৃন্দ এই কালো আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, সরকারের একাধিক মন্ত্রী সাংবাদিকদের ওপর এই আইনের অপপ্রয়োগ হবে না বলে আশ্বাস দিলেও খুলনার আবু তৈয়ব কেন গ্রেপ্তার হলেন? এদিকে, আবু তৈয়বকে বুধবার খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। খুলনা সদর থানায় গত মঙ্গলবার বিকেলে আবু তৈয়বের বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে রাতেই খুলনার নুরনগর এলাকায় বাড়ি থেকে আবু তৈয়বকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার বাগেরহাটের রামপালের প্রতিনিধি সবুর রানাকেও আসামি করা হয়। সম্প্রতি মেসার্স মুন স্টার পলিমার এক্সপোর্ট লিমিটেড ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়রকে নিয়ে সংবাদ ফেসবুকে শেয়ার করার কারণে মেয়র তালুকদার আবদুল খালেক এই মামলা করেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ‘সাংবাদিক তৈয়ব সম্প্রতি মেয়রকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে মেয়রের বিরুদ্ধে মোংলা কাস্টমসে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়। এতে মেয়রের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)