চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-04-21 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শেখ মোহাম্মদ আসলাম উদ্দিনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় বুপ্রেরেনরফাইন ইনজেকশনসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত শেখ মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৬) চুয়াডাঙ্গা জেলা শহরের বড় মসজিদ পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের রেল স্টেশন সংলগ্ন মাছপট্টি এলাকার বটতলায় অভিযান চালায়। এসময় আসলাম উদ্দিনকে আটক করা হয়। আটককৃত আসলাম উদ্দিনের কাছ থেকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেরেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)