দামুড়হুদায় ছয় বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2021-04-21 ইং
দামুড়হুদায় ছয় বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আবুজার গিফারী সোহাগ (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা মোড় থেকে তাঁকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটক আবুজার গিফারী সোহাগ দামুড়হুদা উপজেলার দশমিপাড়ার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার চক্রবর্তী ও মারজান আল মোনায়েম চিৎলা মোড় অভিযান পরিচালনা করে সোহাগকে আটক করে। এসময় তাঁর শরীর তল্লাশী করে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)