আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-04-20 ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বেলগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল জোহরের নামাজের পর বেলগাছি গ্রামে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের একটি চৌকশ পুলিশ দল। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমিরুল ইসলাম মণ্টু, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। জানাজা শেষে বেলগাছি কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)