আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অসহায় এক মুক্তিযোদ্ধার দখলীয় জমি জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের মৃত দিদার বিশ^াসে ওরফে আব্দুল হাকিমের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১নং খতিয়ানের ৩০ একর জমি যার দাগ নম্বর ৩১১৮ হোল্ডিং নম্বর ১৮৩৯। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকার তার নামে ৯৯ বছরের লিজ প্রদান করেন। কিন্তু চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে প্রাণল আলী, ভাই তাইমুন্সির ছেলে বিশারত আলী ও সাবেক মেম্বার মৃত মাদার শর্দারের ছেলে সুরাপ হোসেন, বীল মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৯৯ বছরের লিজ কৃত জমি জোর পূর্বক দখল করে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জেলা জজ আদালতে আপিল ১৯০/২০১০ নম্বর মোকাদ্বমার রাই ডিগ্রীর বিরুদ্ধে মহামান্য হাইকোর্ড বিভাগে সিভিল রিভিশন মোকাদ্দমা দায়ের করেন। সূত্র: জেলা প্রশাষকের কার্যালয় চুয়াডাঙ্গা সারক নম্বর: ০৫.৪৪.১৮০০.২০২.০৪.২০১.১৬-১২০৫ (যুক্ত তারিখ: ৩০-০৬-২০১৬)। ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব মাহামুদ হাসান এ বিষয়ে বীর মুক্তিযোদ্দা নুরুল ইসলামের বন্দবসন্তকৃত জমির রেজিষ্ট্রিকৃত জমির দলিল পাওয়ার জন্য জেলা প্রশাষক চুয়াডাঙ্গা বরাবর আইনানুক/বিধিমোতাবেক কার্যক্রম গ্রহণের জন্য আদেশ প্রদান করেন। যার স্বারক নম্বর: ৩১.০০.০০০.০.০৪২.৬৭.০২৪.১৬.১০১৮ তারিখ: ১০-১১-২০১৬। বিষয়টি আলমডাঙ্গার সকল মুক্তিযোদ্ধা উল্লেখিত রাজাকার সন্তানের হাত থেকে বীর মুক্তিযোদ্ধার জমি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাষণের উর্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
