মেহেরপুরে বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল আটক, মামলা

আপলোড তারিখঃ 2021-04-19 ইং
মেহেরপুরে বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল আটক, মামলা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকার কারণে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ ৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি আটক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা গেছে, রোববার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একইসঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন না থাকার কারণে ১৬টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক করা হয় ৩টি গাড়ি। মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর জানান, চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে মামলা দায়ের করা এবং মোটরসাইকেল আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)