মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-04-19 ইং
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে ৭ বোতল ফেনসিডিলসহ জিনারুল ইসলাম (২৭) নামের এক মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত জিনারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের আমিরুল ইসলামের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনাচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার ভবানীপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. হাবিবুর রহমান, এএসআই আহসান হাবিব ও এএসআই হেলাল উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ জিনারুল ইসলামকে আটক করেন। আটককৃত জিনারুল ইসলামের নামে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)