ফলোআপ: চুয়াডাঙ্গা হায়দারপুরের টিউবওয়েল মিস্ত্রি ফারুক নিখোঁজের ঘটনায় নানা গুঞ্জন : রহস্য রাতে বন্ধুদের সাথে বনভোজনের পর থেকেই নিখোঁজ ফারুক

আপলোড তারিখঃ 2017-04-30 ইং
ফলোআপ: চুয়াডাঙ্গা হায়দারপুরের টিউবওয়েল মিস্ত্রি ফারুক নিখোঁজের ঘটনায় নানা গুঞ্জন : রহস্য  রাতে বন্ধুদের সাথে বনভোজনের পর থেকেই নিখোঁজ ফারুক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হায়দারপুরে যুবক ফারুক নিখোঁজের ঘটনায় রহস্যের জাল বেঁধেছে। স্থানীয়দের মনে জেগেছে নানা প্রশ্ন। তবে মেলেনি তার উত্তর। গতকাল রোববার হায়দারপুর গ্রামে ফারুকের নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। ফারুকের সাথে মোবাইলফোনে তার কিছু বন্ধুর কথা হয়েছে বলে গুঞ্জন শোনা যায়। তবে স্থানীয় ইউপি সদস্য ফারুকের ওই বন্ধুদের সাথে যোগাযোগ করলে মোবাইলে কথা বলার বিষয়টি অস্বীকার করে তারা। এদিকে, গত শুক্রবার রাতে একই এলাকার সালাম, মিল্টন, লিয়ন এবং নিখোঁজ ফারুক একইসাথে গ্রামের মাঠে বনভোজন করেছে বলে জানা গেছে। তারপর থেকেই ফারুক নিখোঁজ রয়েছে। চুয়াডাঙ্গার সদর উপজেলার শঙ্করচন্দ্র  ইউনিয়নের হায়দারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক গত ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে মাঠে নিজের পানবরজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সারারাত বাড়ী না ফিরলে ফারুকের পরিবারের সদস্যরা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে গ্রামের বিভিন্ন পাড়া ও মাঠে খুঁজতে থাকে। কিন্তু তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে গ্রামের মাঠে ফারুকের নিজের পানবরজে গতকাল রক্তমাখা লুঙ্গি ও ১ জোড়া স্যান্ডেল দেখতে পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারকে জানায় মাঠে কাজ করতে সাধারণ কৃষকরা। এসময় নিখোঁজ ফারুকের প্রথম স্ত্রী জলি পানবরজে এসে রক্তমাখা লুঙ্গি ও স্যান্ডেল তার স্বামীর বলে জানায়। এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন জাগে। শুক্রবার রাতে হায়দারপুর গ্রামের সালাম, মিল্টন, লিয়নের সাথে মাঠের ওই পানবরজে বনভোজন করেছিলো ফারুক। পরে অন্যান্যরা ফিরলেও ফারুক বাড়িতে ফেরেনি। সালাম, মিল্টন, লিয়ন ও ফারুক একই সাথে থাকতো। রাত প্রায় ১২টা পর্যন্ত তারা পানবরজে বসে আড্ডা দিতো বলেও জানায় স্থানীয়রা। গতকাল রোববার মোবাইলফোনে লিয়নের সাথে ফারুকের কথা হয়েছে বলে গুঞ্জন শোনা যায়। পরে অবশ্য তা অস্বীকার করেছে লিয়ন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিবার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে শুনেছিলাম ফারুকের বন্ধুদের সাথে মোবাইলফোনে ফারুক কথা বলেছে। তবে ফারুকের বন্ধু লিয়নের কাছে জিজ্ঞেস করলে ফারুকের সাথে কোন হয়নি বলে জানায় লিয়ন। ফারুকের স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন ফারুককে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। শোকে কাতর হয়ে এখনও স্বামী ফারুককে খুঁজে বেরাচ্ছেন স্ত্রী। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)