রাস্তাঘাট হাট-বাজারে অবাধে চলাচল, নেই স্বাস্থ্যবিধি

আপলোড তারিখঃ 2021-04-17 ইং
রাস্তাঘাট হাট-বাজারে অবাধে চলাচল, নেই স্বাস্থ্যবিধি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মাথায় অকার্যকর হয়ে পড়েছে লকডাউন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মাথায় অকার্যকর হয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ষোষিত লকডাউন। বিশেষ করে চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাট ও হাট-বাজারে অবাধে চলাফেরা করছেন মানুষ। ছুটিতে বাড়ি ফিরে এলাকার পাড়া-মহল্লাতে চলছে মানুষের জমায়েত, খোশগল্প ও আড্ডা। লকডাউন বাস্তবায়নে চুয়াডাঙ্গা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। সারা দিনে মানুষের চলাচল কম হলেও বিকেলের পর থেকে ক্রমাগত বাড়ছে। কেউবা বাইরে বেরোচ্ছেন কাজে, আবার কেউবা বেরোচ্ছেন ঘুরতে। প্রথম দিন কিছুটা ঠিক থাকলেও এক দিন পার না হতেই আবারও সেই আগের মতো অবস্থা। শহরে বেশিরভাগ মানুষ বেরোচ্ছে শুধু ঘুরতে। এদিকে, কাঁচাবাজার সীমিত পরিসরে খোলা থাকলেও পণ্যের দাম কিছুটা বেশি। নিত্যপণ্যের ও ওষুধের দোকান খোলা আছে। যে দোকানগুলো খোলা আছে, সেগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রচুর ভিড় করে চলছে কেনাকাটা। এ বিষয়ে দোকানের মালিকরাও নিচ্ছেন না কার্যকরি পদক্ষেপ। দায়সারা কাজে অনেকেই দোকানের সামনে শুধু সাদা রঙের প্রলেপ দিয়েই নিশ্চুপ। বিশেষ করে বিকেলের দিকে বড় বাজারের ফলের বাজারের অবস্থা খুবই খারাপ। প্রচুর ভিড় করে চলছে কেনাকাটা। সাধারণ মানুষেরা স্বাস্থ্যবিধি যেন মানতেই চাচ্ছেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, বিজিবি আনসারের টহল বাড়লেও, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। বড় বাজারে বড় গলির মধ্যে দোকানের মালিক ও কর্মচারীরা দোকানের সামনেই বসে থাকছেন। ক্রেতা আসলে দোকানের শার্টার উঠিয়ে চলছে পণ্য কেনাবেচা। সব মিলিয়ে তৃতীয় দিনের মাথায় সাধারণ মানুষের অসচেতনতা আর তোয়াক্কা না করার প্রবণনতায় অকার্যকর হয়ে পড়েছে লকডাউন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)