সুনাগরিক হিসেবে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে

আপলোড তারিখঃ 2021-04-10 ইং
সুনাগরিক হিসেবে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যৌথ ক্যাম্পেইন করেছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্যবিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে এ কাম্পেইন করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনাভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজেরা সচেতন না হলে, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া মুশকিল। সরকার দক্ষতার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করছে। আমরা ভ্যাকসিন পেয়েছি। ইতোমধ্যে দ্বিতীয় ডোজ নেওয়াও শুরু হয়েছে। এখন একজন সুনাগরিক হিসেবে সরকারের দেওয়া সকল নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এনডিসি আমজাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ক্যাম্পেইনে জনসাধারণকে সচেতন করতে প্রচার প্রচারণাসহ মাস্ক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)