জীবননগর বাসস্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ আটক : পান্না ও আশরাফুলকে আদালতে সোপর্দ

আপলোড তারিখঃ 2017-04-29 ইং
জীবননগর বাসস্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ আটক : পান্না ও আশরাফুলকে আদালতে সোপর্দ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ গ্রেফতার দুই যুবককে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। গত পরশু শুক্রবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে পান্না ও আশরাফুল নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল শনিবার পান্না ও আশরাফুলকে ৩৪ ধারায় আসামী করে আদালতে সোপর্দ করা হয়। এদিকে, গত শুক্রবার তাদের গ্রেফতারের পর থেকে গতকাল পর্যন্ত এঘটনায় নানা নাটকীয়তার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বিকেলে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সেখান থেকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকার মৃত খোকন আলীর ছেলে পান্না ও পলাশপাড়ার বাবুল শেখের ছেলে আশরাফুলকে আটক করেন এসআই সুমন সরকার। তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। এদিকে, এ ঘটনায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় কত বোতল ফেনসিডিল ছিলো তা নিয়েও নানা মন্তব্য করে স্থানীয়রা। এ ঘটনায় গত শুক্রবার রাত ৮টার পরে মোবাইল ফোনে কর্তব্যরত অফিসারের কাছে ২ বোতল ফেন্সিডিলসহ আটক ২জনের নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি, কোনটা কোন আসামী আমি কি করে বলবো। সদর থানার ডিউটি অফিসারের কাছে তথ্য বিভ্রাটের কারণে গতকাল পত্রিকায় অনিচ্ছাকৃত ভুল সংবাদ প্রকাশিত হলে সাধারণ পাঠক বিভ্রান্তিতে পড়ে। প্রিয় পাঠক তথ্য বিভ্রাটের কারণে এই অনিচ্ছাকৃত ভূল হয়েছে সময়ের সমীকরণ সর্বদা সততার পক্ষে এবং সাহসী সাংবাদিকতায় বিশ্বাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)