চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ নবী (৬৫) নামের এক পাখি ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাখিভ্যানের আরও তিন আরোহী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আরএমকে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসটির চালক আহতদের উদ্ধার করে ওই মাইক্রোযোগেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক ইউসুফ নবীর মৃত্যু হয়। নিহত ইউসুফ নবী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার মৃত রবগুল হোসেনের ছেলে। আহতরা হলেন- নিহত ইউসুফ নবীর স্ত্রী মঞ্জুরা বেগম (৬০), মঞ্জুরা বেগমের ছোট বোন ফাহিমা বেগম (৪০) ও তাঁদের নাতনী হাজের খাতুন (৮)। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলার ডাকবাংলায় শ্বশুরবাড়ি থেকে নিজ পাখিভ্যানযোগে স্ত্রীসহ চারজন দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আরকেএম ইটভাটার সামনে পৌঁছালে দর্শনা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। এসময় ভ্যানচালক ইউসুফ নবীরসহ তাঁর স্ত্রী, শালিকা ও নাতনী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পরে মাইক্রোটির চালক আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইউসুফ নবীকে মৃত ঘোষণা করেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। এদিকে, দুর্ঘটনা সংগঠিত মাইক্রোবাসটিই নিহত ইউসুফ নবী ও আহতদের নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি আটক করে হেফাজতে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘ইউসুফ নবীকে জরুরি বিভাগে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁকে মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছে। আহতদের জখম গুরুত্বর না হওয়ায় তাঁদেরকে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের একটি ইট ভাটার সামনে পাখিভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ভ্যান চালক ইউসুফ নবীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর পরিবারের আরও ৩ জন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)