অপহৃত ভারতীয় সেনাকে মুক্তি দিল মাওবাদীরা

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
অপহৃত ভারতীয় সেনাকে মুক্তি দিল মাওবাদীরা ছবির ক্যাপশন:
বিশ্ব ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে অপহৃত সিআরপিএফ সেনা রাকেশ্বর সিং মনহাসকে মুক্তি দিয়েছে মাওবাদীরা। প্রায় চারদিন বন্দি রাখার পর তাকে মুক্তি দিল মাওবাদীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে ছেড়ে দেয় মাওবাদীরা। পরে সরকারি একটি অ্যাম্বুল্যান্সে তাকে শহরে নিয়ে যাওয়া হয়। এর আগে ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমানার জাগারগুণ্ডা-জোড়াগুণ্ডা-তারেমে মাওবাদী হামলায় নিহত হন কমপক্ষে ২২ জন সেনা। এ ঘটনায় আহত হন আরও ৩১ সেনা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ্বর সিং মনহাস নামে ওই সেনা। বৃহস্পতিবার প্রায় হাজারও গ্রামবাসীর সামনে মুক্তি দেওয়া হয় সিআরপিএফের কোবরা বাহিনীর এই সেনাকে। মুক্তি পাওয়ার পর রাকেশ্বরের স্ত্রী বলেন, ‘আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন। আমি জানতাম ও ফিরে আসবে।’ সূত্র: আনন্দবাজার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)