ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: লিভার সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দর্শনার যুবলীগ নেতা আজিজুর রহমান ওরফে বুড়ো বাবু (৪০) (ইন্নালিল্লাহি....রাজিউন)। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু দর্শনা আনোয়ারপুর (হঠাৎ পাড়ার) মৃত লতিফ মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এসময় বন্ধু-বান্ধব ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। শেষ বারের মত বাবু’র লাশ দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার হাজার হাজার নারী-পুরুষ ওই রাতে বাড়িতে ভিড় জমায়। আজ রোববার সকাল ১০টায় কেরুজ ক্লাব মাঠে তার লাশের জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে বাবুর মৃত্যুর কথা শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় এমপি হাজী আলী আজগার টগর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও দর্শনার সকল শ্রেণী পেশার মানুষসহ দৈনিক সময়ের সমীকরণের পরিবারসহ দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন।
