ঝিনাইদহে বিয়ের নামে নারীর টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
ঝিনাইদহে বিয়ের নামে নারীর টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভালোবাসার ফাঁদ পেতে এক নারী উন্নয়ন কর্মীকে বিয়ে করে তাঁর কাছ থেকে ১১ লাখ টাকা আত্মসাৎ করার অপরাধে বুরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা ও নির্যাতনের শিকার নাজনীন সুলতানা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করলে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারক বুরহান উদ্দিন উপজেলার কালীচরণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নাজনীন সুলতানা জানান, ২০২০ সালের ১৭ মার্চ প্রেমের ফাঁদে ফেলে তাঁকে বিয়ে করেন বুরহান উদ্দিন। বিয়ের পর কিছুদিন তাঁদের সম্পর্ক ভালো ছিল। শহরের হামদহ ঘোষপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। নানাভাবে নাজনীনকে ভুলিয়ে তাঁর কাছে থাকা প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেন বুরহান। স্ত্রী নাজনীনের টাকা নিয়ে শহরের মুন্সী মার্কেটে এআর বস্ত্রবিতান নামের একটি দোকানও চালাচ্ছেন বুরহান। টাকা নেওয়ার পর আরও টাকা দাবি করেন বুরহান। টাকা দিতে না পারলে নাজনীনকে নানাভাবে নির্যাতন শুরু করেন। টাকা না দিলে গত ১৬ মার্চ তাঁকে মারধর করেন বুরহান। উপায় না পেয়ে নাজনীন সুলতানা বাদী হয়ে বুরহান উদ্দিনসহ তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। নাজনীন সুলতানা বলেন, মামলা দায়েরের পর প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)