বাংলা মদ ঢেলে পবিত্রকরণ, প্রতিবাদে আজ মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
বাংলা মদ ঢেলে পবিত্রকরণ, প্রতিবাদে আজ মানববন্ধন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাত গিয়েছে নবদম্পতির শরীরে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করার অপরাধে সমাজপতিদের হেনস্তার শিকার হয়েছেন এক নবদম্পতি। এর প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। জানা গেছে, বিচারের নামে পবিত্রতার কথা বলে প্রকাশ্যে পরপুরুষদের সামনে এক নববধূর শরীরে ছেটানো হয়েছে বাংলা মদ। ২০ দিনের মধ্যে সারা দেশের ডোম সমাজের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশও দিয়েছেন বিচারপতিরা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার স্টেশন সংলগ্ন মাছের আড়তপট্টি এলাকায়। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বিচার বসিয়ে এ নির্দেশ দেন ডোম সমাজের সমাজপতিরা। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগও দিয়েছে বাংলাদেশ জয় ভীম ছাত্র যুব ফেভারেশন নামে একটি সংগঠন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর করা আবেদনপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার মৃত বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড় বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করেন সমাজিপতিরা। হৃদয় ডোমের পরিবারকে একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে গত ২৩ মার্চ বিচার বসান রতন, দুশ, চলুয়া, জুটকা, বাদল হিরু ডোমসহ ডোম সমাজের সমাজপতিরা। বিচারে নববধূ রিতাকে বাশফোঁড় সম্প্রদায় থেকে ডোম সমাজে রূপান্তরিত করে পবিত্র করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক ৫০-৬০ পুরুষের সামনে রিতার বাশফোঁড়ের শরীরে বাংলা মদ ছিটান নেতারা। শুধু তাই নয়, বিচারে হৃদয় ডোমের পরিবারকে নগদ ৬ হাজার টাকা জরিমানা এবং আগামী ২০ দিনের মধ্যে বাংলাদেশের সকল ডোম সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ এবং রিতা বাশফোঁড়কে তার বাবার বাড়িতে গেলেও কোনো প্রকার খাদ্য গ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ জয় ভীম ছাত্র যুব ফেভারেশনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান যুগেও বিচারপতিদের এ ধরনের বিচার মেনে নিতে হচ্ছে, তবে যুবসমাজের অনেকেই জাতে তোলার নামে হেনস্তা করার বিষয়টির প্রতিবাদ করতে চায়। সেজন্য শনিবার এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা মাছপট্টিতে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিবে চুয়াডাঙ্গা উদীচী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)