বিশেষ উপহার পেল গড়াইটুপির ২০ শিশু

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
বিশেষ উপহার পেল গড়াইটুপির ২০ শিশু ছবির ক্যাপশন:
একটানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আনন্দ বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ২০ জন শিশুকে বিশেষ উপহার দেওয়া হয়েছে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাড়িতে অলস সময় পার করছে শিশুরা। তাই শিশুদের ভালো কাজের মধ্যে রাখতেই আনন্দ বাজার জামে মসজিদের এই উদ্যোগ গ্রহণ করে। তার প্রথমে পবিত্র কোরআন শরিফ শিক্ষার ব্যাচ চালু করে। এবং শিশু, বয়স্কসহ সব শ্রেণির মানুষকে পবিত্র কোরআন শরিফ শিক্ষা দেওয়া শুরু করে। এই উদ্যোগের কারণে বর্তমানে অনেক বয়স্ক মানুষও পবিত্র কোরআন শরিফ পড়তে শিখেছেন। এমনকি যারা আগে পড়তে পারতেন, কিন্তু ভুলে গেছেন, তারাও এখন পবিত্র কোরআন শরিফ পড়তে পারেন। নামাজে শিশুরা তেমন আসে না। তাই শিশুদের নামাজে আগ্রহী করতে উদ্যোগ গ্রহণ করে আনন্দ বাজার জামে মসজিদ কমিটি। যেসব শিশুরা নিয়মিত জামাতের সঙ্গে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য বিশেষ উপহার দেওয়া হবে। এমন উদ্যোগের সংবাদ শুনে ২০ জন শিশু নিয়মিত আরবি ও পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে। বর্তমানে মসজিদের নিয়মিত মুসল্লিদের ন্যায় শিশুরাও নিয়মিত নামাজ আদায় করছে। এদিকে, একটানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাচ্ছাদের মধ্যে দেওয়া হয়েছে বিশেষ উপহার। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ২০ জন শিশুকে বিশেষ উপহার হিসেবে পাঞ্জাবি ও টুপি প্রদান করে মসজিদ কমিটি। এছাড়াও জুমার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করাসহ সকল মুসল্লিদের জন্য দুপুরের খাবার হিসেবে বিরিয়ানি রান্না করে বিতরণ করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন আনন্দ বাজার জামে মসজিদের সভাপতি তৈয়বুর রহমান, মসজিদের খতিব মাওলানা জিয়াউর রহমান, হাজি নুরুল হক প্রধান, রশিদ মণ্ডল, হোসেন মণ্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)