মেহেরপুর পৌরবাসী নতুন মেয়রের অপেক্ষায়

আপলোড তারিখঃ 2017-04-28 ইং
মেহেরপুর পৌরবাসী নতুন মেয়রের অপেক্ষায় ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভা নির্বাচন নিয়ে জটিলতা যেন পিছু ছাড়ছে না। ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়র পদের ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে পৌরবাসিকে। দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় চুড়ান্ত ফলাফল দেখতে পাননি পৌরবাসী। তাই ‘শেষ হইয়াও হইলো না শেষ’ এমন মন্তব্য করেছেন অনেকেই। গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে ছিলো পাল্টাপাল্টি অভিযোগ। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সুষ্ঠু নির্বাচন করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যদের মাঠে নামানো হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি মনে করিয়ে দিচ্ছিল এই ভোট পৌর নাগরিকদের কাছে কতটা কাঙ্খিত ছিল। এরপর সকাল পৌনে দশটার দিকে আকস্মিকভাবে ৭নং ওয়ার্ডের সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রির্টানিং অফিসার। ভোটারেরা ভোট দিতে লাইনে দাড়িয়েও তারা ভোট দিতে পারেননি। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পুনরায় ভোট গ্রহণ না হওয়ায় মেয়র ও ৭নং ওয়ার্ডেন কাউন্সিলর প্রার্থীদের ফলাফল আটকে আছে। ১৩ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক ১ হাজার ৩৬৮ ভোটে এগিয়ে রয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা) ৯ হাজার ২০৯ ভোট পান। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে বর্তমান মেয়রকে পিছনে ফেলে মূল প্রতিদ্বন্দ্বীতায় আসেন বিএনপি প্রার্থী। বিএনপি প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ^াস (ধানের শীষ) পান ৭ হাজার ৮৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ২ হাজার ৬৩২ ভোট ও প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) ৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীতা থেকে ছিটকে পড়েন। স্থগিত হওয়া কেন্দ্র দুটির ভোটার সংখ্যা ৪ হাজার ৫৬৩। সে হিসেবে মেয়র পদে বিজয়ী নির্ধারণে কেন্দ্র দুটিতে পুনরায় ভোট গ্রহণ অনিবার্য। স্থগিত দুটি কেন্দ্রের পুন:নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হবে নৌকা ও ধানের শীষের মাঝে। যেকোন সময় নির্বাচন কমিশন কেন্দ্র দুটিতে পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করবে বলে জানান জেলা নির্বাচন অফিসার। ভোটাররা বলছেন, পুনরায় ভোট গ্রহণের কারণে ফলাফলে প্রভাব পড়তে পারে। ২৫ তারিখে ভোটের দিন যে ফলাফল হতো তা এখন নাও হতে পারে। অপরদিকে আর্থিক অপব্যয়ের মাঝে পড়েছেন প্রার্থীরা। নানা অজানা আশংকা বিরাজ করছেন ভোটার ও প্রার্থীদের মনে। কবে ভোট গ্রহণ হবে ? কে বিজয়ী হবেন তা নিয়ে আবারো শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। মেহেরপুর পৌরসভা নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতই আবহ সৃষ্টি হয়- এমনটি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু পরিবেশে দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের অপেক্ষার প্রহর গুনছেন পৌরবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)