ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়নার ফাঁস লেগে তিন্নি (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তিন্নি মহেশপুর পৌর এলাকার হঠাৎপাড়ার আবু সুফিয়ানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ ভ্যানে চড়ে আত্মীয় বাড়িতে যাচ্ছিল তিন্নি। এসময় গলায় ওড়না জড়িয়ে ফাঁস লেগে মারাত্মক জখম হয় সে। দ্রুত তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। কিছুটা সুস্থতা অনুভব করলে তিন্নিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রাখা করা হয়। গত ৩১ মার্চ তিন্নির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুর্ঘটনার ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিন্নির মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)