ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঢাকায় বদলি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনকে বদলি করা হয়েছে। ইতোমধ্যে চুয়াডাঙ্গা থেকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলির একটি আদেশ পেয়েছেন তিনি। আগামীকাল রোববার সন্ধ্যায় নতুন কর্মস্থল ঢাকা রেঞ্জ অফিসে যোগদান করবেন মোহাম্মদ বেলায়েত হোসেন। নতুন কর্মস্থলে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
মোহাম্মদ বেলায়েত হোসেন ২০১৫ সালের ২ আগস্ট চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পুলিশ সুপার রশীদুল হাসানের বদলির পর থেকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া চুয়াডাঙ্গা জেলার আইনর্শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এ জেলা মাদক নির্মূলে অনন্য অবদানও রেখেছেন।
