এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

আপলোড তারিখঃ 2021-04-02 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা প্রদান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত কমিটির সদস্যরা তাঁকে এ শুভেচ্ছা জানান। এসময় নির্বাচিত সদস্যগণের মধ্যে সভাপতি কবি নজমুল হেলাল, সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহসভাপতি পদে অ্যাড. বজলুর রহমান ও গোলাম কবীর মুকুল, সহ-সাধারণ সম্পাদক অমিতাভ মীর, অর্থ সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক সুমন ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, লোকসাহিত্য সম্পাদক কাজল মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, শিশু-কিশোরবিষয়ক সম্পাদক মনোয়ারা খুশি, কার্যনির্বাহী সদস্য রিচার্ড রহমান ও হোসেন জাকির উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আপনাদেরকে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরতে হবে। চুয়াডাঙ্গার শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)