দীর্ঘ অধ্যাবসায় ও নিয়মিত অনুশীলন করতে হবে

আপলোড তারিখঃ 2021-04-02 ইং
দীর্ঘ অধ্যাবসায় ও নিয়মিত অনুশীলন করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের উদ্বোধনকালে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বল্প পরিসরে বঙ্গবন্ধু (নাইটিঙ্গেল প্রিমিয়ার ক্রিকেট লিগ) এনপিএল ক্রিকেট লিগ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। কঠোর শারীরিক দূরত্ব বজায় রেখে এবং শতভাগ মাস্ক পরিধান করে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে এ ক্রিকেট লিগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘লেগে থাকলে শেখা যায়। যুগে যুগে পৃথিবীতে যে সকল খেলোয়াড় খেলাধুলায় সুনাম অর্জন করেছেন, সে সুনাম অর্জনের পিছনে রয়েছে দীর্ঘ অধ্যাবসায় বা নিয়মিত অনুশীলন। তাই দীর্ঘ অধ্যাবসায় ও নিয়মিত অনুশীলন করতে হবে। আমি শুনেছি ২০১২ সাল থেকে এ জেলায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি তার পথচলা শুরু করেছে। এ একাডেমি থেকে বিকেএসপিতে একাধিক ক্রিকেটার স্থায়ী ও খণ্ডকালীন (ক্যাম্পিং) হিসেবে চান্স পেয়েছে। তবে জাতীয় ক্রিকেট দলে এ জেলার কোনো ক্রিকেটার জায়গা করে নিতে পারেনি। তাই আমি চাই আজকে যে ক্রিকেট লিগের উদ্বোধন করা হলো এ প্লাটফর্ম থেকে বা এ জেলা থেকে অন্তত ১ জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিক। প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানটা কমার পাশাপাশি চাইবো মাদককে না বলি, শারীরিক দূরত্ব বজায় রাখি, সকলে মাস্ক পরিধান করি এবং করোনাকে ভয় নয়, জয় করি।’ চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান ওয়াল্টনের চুয়াডাঙ্গা এক্সক্লুসিভ ডিলার ও নবগঠিত চুয়াডাঙ্গা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সামসুদ্দোহা মালিক হাসু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার ও সাবেক কৃতী ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, ট্রাফিক সার্জেন্ট নবাব, মুস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রায়হান উদ্দিন, সদর উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মালিক লোটন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সদস্য আসাবুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে রাকিবা ইসলাম নীলা ও মাসদুউর রহমান জোয়ার্দ্দার সোয়াদ ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এরপর ক্রিকেটারগণ সারীবদ্ধভাবে ফুল ছিটিয়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণকে বরণ করে উদ্বোধনী মঞ্চে নিয়ে যায়। উদ্বোধনী বক্তব্য শেষে ক্রিকেট পিচে গিয়ে ব্যাটিং ও বোলিং করে ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিগণ। ব্যাটিং করেন প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বোলিং করেন অনুষ্ঠানের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং উইকেট কিপিং করেন মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক। এছাড়া ফিল্ডিং করেন প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির সভাপতি মাহফজুর রহমান জোয়াদ্দার মিজাইল, সাধারন সম্পাদক সামসুদ্দোহা মালিক হাসু, চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার। শেষে উদ্বোধনী দু-দলের অধিনায়ককে সাথে নিয়ে টস করে অতিথিগণ খেলা শুরু করিয়ে দেন। এছাড়া প্রচণ্ড গরমের কথা ভেবে তাৎক্ষণিক ঘোষণা অনুযায়ী উপস্থিত দেড় শতাধিক পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সাদা ক্যাপ ও কালো চশমা উপহার দিয়ে সকলকে অবাক করে দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে শেখ রেহেনা একাদশ ও ফজলে নুর তাপস একাদশের মধ্যেকার ম্যাচ টাই হলে প্রচণ্ড গরমের কারণে সুপার ওভার না খেলিয়ে ১-১ পয়েন্ট করে পয়েন্ট ভাগাভাগি করা করে দেওয়া হয়। আজ দ্বিতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ৮টায় শেখ রেহেনা একাদশ ও শেখ আবু নাসের একাদশের মধ্যে ও বেলা ২টায় ফজলে নুর তাপস একাদশ মুখোমুখি হবে শেখ সজিব ওয়াজেদ জয় একাদশের। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় ক্রিকেটলিগটি শুরু হলো। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এনপিএল ক্রিকেট লিগে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। খেলায় অংশগ্রহণকারী ৮টি টিমের নাম হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে। যেমন: ১. শেখ কামাল একদাশ (চুয়াডাঙ্গা জেলা প্রশাসন), ২. শেখ জামাল একাদশ (পুলিশ প্রশাসন), ৩. শেখ রাসেল একাদশ (চুয়াডাঙ্গা প্রেসক্লাব), ৪. শেখ আবু নাসের একাদশ (চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ড), ৫. শেখ সজিব ওয়াজেদ জয় একাদশ (ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি), ৬. শেখ রেহেনা একাদশ (চুয়াডাঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমি, সৌজন্যে: ওয়াল্টন), ৭. শেখ মনি একাদশ (চুয়াডাঙ্গা পৌরসভা) ও ৮. শেখ ফজলে নুর তাপস একাদশ (চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি)। গতকালের উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন পিয়াস, প্রান্ত ও আসাবুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)