জীবননগরে দ্বিতীয় আঞ্চলিক কমডেকা উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-04-28 ইং
জীবননগরে দ্বিতীয় আঞ্চলিক কমডেকা উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্কাউটার আব্দুল গফুর দ্বিতীয় আঞ্চলিক কমডেকা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় জীবননগর উপজেলার  উথলী মাধ্যমিক বিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাউটার আব্দুল গফুর খুলনা অঞ্চলের দ্বিতীয় আঞ্চলিক কমডেকার  অঞ্চলের আওতাধীন সকল জেলা এবং উপজেলার সকল স্কাউটিংদের নিয়ে স্কাউটিং কমডেকা ক্যাম্পের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল অনুষ্ঠানে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও স্কার্ফ প্রদান করেন সাব ক্যাম্পচীফ বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ সিদ্দিক ও শামসুন নাহার হাসি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ক্যাম্পচীপ দেলোয়ার হোসেন,কমডেকা সভাপতি স্থানীয় ব্যবস্থাপনা কমিটি ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জাতীয় উপ কমিশনার (প্রোগ্রাম) ও আঞ্চলিক কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আবু হান্নান, সাইদুর রহমান ধুন্দু, আবুল কালাম আজাদ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্কাউটার আব্দুল গফুরের স্ত্রী খাদেজা বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)