তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি

আপলোড তারিখঃ 2021-03-31 ইং
তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বাজারে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে পৌর এলাকার হাইরোডস্থ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। ‘আলাউদ্দিন বেডিং সেন্টার’ নামের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পৌরসভার হাইরোডস্থ এলাকায় আলাউদ্দিন বেডিং সেন্টার ও আলাউদ্দিন ফার্নিচার অ্যান্ড পর্দা গ্যালারি নামে একই মালিকের দুটি প্রতিষ্ঠান। এখানে দীর্ঘদিন যাবৎ আলাউদ্দিন বেডিং সেন্টারে লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করে আসছে। দুপুরে হঠাৎ করে তুলার গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। এদিকে ওই গুদামে ৩ জন ব্যক্তি লেপ তোষকের কাজ করছিলেন। হঠাৎ আগুনের উপস্থিতি দেখে দৌঁড়ে বাইরে চলে আসেন। এসময় আগুন গুদামে ছড়িয়ে পড়লে আলমডাঙ্গা থানার পুলিশ, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পানি বহনকৃত গাড়ির পানি ফুঁড়িয়ে গেলে তাদের পানি সংগ্রহ করতে বিপাকে পড়তে হয়। এ আগুনের তীব্রতা বেড়ে গেলে পাশের ২-৩ তলা বাড়ির বৈদ্যুতিক মিটার, পানির লাইন ও কালো ধোঁয়া ওই সকল বাড়িরও ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও, আলাউদ্দিন বেডিং সেন্টারের আগুনে পাশে থাকা একটি মোটরসাইকেল গ্যারেজেও মালামাল নষ্ট হয়েছে। এ আগুনের ঘটনায় প্রায় ৩-৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী জিন্নাহ আলী। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা অনেক সময়ের ব্যাপার। এ আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণের পানির প্রয়োজন হয়। আমরা কঠোরভাবে মজুদকৃত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে, শহরের এ অঞ্চলে মজুদকৃত পানির উৎসহ পুকুর কিংবা খাল বিল না থাকায় পানি সংগ্রহ করতে ব্যাপক ঝামেলায় পড়তে হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তুলার গুদামে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিয়ে তদন্ত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)