ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে রোকন মোল্লা (২০) নামের এক কলেজছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র রোকন মোল্লা শেখপাড়ার আব্দুর রশিদ মোল্যার ছেলে। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই শিলু মোল্লার ছুরিকাঘাতে নিজ বাড়িতে তিনি খুন হয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। নিহত রোকনের চাচা ওহিদুল ইসলাম বলেন, রোববার সকালে রোকন বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে রোকনের আরেক চাচা বাদশাহ মোল্যার ছেলে শিলু মোল্যসহ তুর্কি মোল্যা, করিম মোল্যা ও আরও বেশ কয়েকজন রোকনের ওপর হামলা চালান। এসময় শিলু মোল্যার ছুরিকাঘাত করলে রোকন মাটিতে লুটিয়ে পড়ে। তাঁকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রোকনের মা হাজেরা খাতুন জানান, তাঁর ছেলে এবার এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেলেন। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ করতে দিল না চাচাতো ভাইয়েরা। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে কলেজছাত্র খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)