বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-03-27 ইং
বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় বীর শহিদদের স্মরণ সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে দেশ। করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে এবার কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে ৫০ বছরের অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নানা শ্রেণি-পেশার মানুষ। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রত্যুষে রাজধানীতে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক। এদিকে, বেলা ১১টা ৪৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে জাতীয় স্মৃতিসৌধে অবতরণ করেন এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করে ১২টা ৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩৯ জন ভারতীয় বীরযোদ্ধা জাতীয় স্মৃতিসৌধের শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পরই জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চুয়াডাঙ্গা: নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করে। সকাল ৬টা ৪ মিনিটে চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে শহিদ হাসান চত্বর শহিদ স্মৃতিস্তম্ভ ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহিদ হাসান চত্বর শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথম প্রহরে সকাল ৬টার কিছুক্ষণ পর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শহিদবেদী উন্মুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এরপর চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণ করে জেলা পুলিশ বিভাগ। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে শহিদবেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা কমান্ডার। জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা শহিদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর, জেলা স্বাস্থ্য বিভাগ, চুয়াডাঙ্গা পৌর পরিষদ, সদর উপজেলা প্রশাসন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি চুয়াডাঙ্গা জেলা অফিস, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, সকল সরকারি-বেসরকারি, ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুরাতন স্টেডিয়ামে সমাবেশ ও কুচকাওয়াজ: সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম মাঠে (পুরাতন) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত উচ্চারণের মধ্যদিয়ে স্বাস্থ্যবিধি মেনে দিনের ২য় পর্যায়ের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের তালে তালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে শান্তির প্রতীক শ্বেতকপোত ও রঙিন বেলুন অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর প্যারেড কমান্ডার চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের আরআই হাবিবুর রহমানের চৌকস প্রহরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন। করোনাভাইরাসের কারণে এবার কুচকাওয়াজে বাছাইকৃত কয়েকটি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হয়। সীমিত আকারে এ অনুষ্ঠানে অন্যান্যবারের মতো এবারে কোনো শরীরচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়নি। এসময় জেলা প্রশাসক স্টেডিয়ামে আগত ও জেলার সকলের উদ্দেশ্যে দেশের মহান স্বাধীনতা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার নিশ্চিত করে দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রাণবন্ত ভাষণ দেন। তিনি বলেন, ৩০ লাখ শহিদের রক্তে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল-সবুজ পতাকা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নিপীড়িত-নির্যাতিত জর্জরিত মানুষের এ দেশটি যেন স্নেহ-প্রেম প্রীতির আবহে পূর্ণ হয়ে সুস্থ মানবতার আবাসভূমি হয়ে উঠতে পারে এবং সেই পরিবেশে বেড়ে ওঠে নতুন প্রজন্ম যেন পরিপূর্ণতার আশীর্বাদ মাথায় নিয়ে বিশ্বময় বিশ্বমানবতার জয়গানে মুখর হয়ে উঠতে পারে। এছাড়াও ভাষণে বেশ কিছু ব্যাপারে গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান মঞ্চে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। জেলা শিশু একাডেমিতে প্রতিযোগিতা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। প্রীতি ফুটবল ম্যাচ: বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা একাদশ, জেলা প্রশাসন একাদশ, সাংবাদিক একাদশ ও চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। এছাড়া চুয়াডাঙ্গার প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান খেলোয়াড়দের মধ্যেও একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একাদশের অধিনায়ক ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা একাদশের অধিনায়ক ছিলেন বীর প্রতীক সাইদুর রহমান, সহঅধিনায়ক ছিলেন কমান্ডার আবু হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভা একাদশের অধিনায়ক ছিলেন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সহ-অধিনায়ক ছিলেন সচিব কাজী শরিফুল ইসলাম ও সাংবাদিক একাদশের অধিনায়ক ছিলেন চুয়াডাঙ্গা প্রেসকøাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান প্রমুখ। খেলা পরিচালনায় সহায়তা করেন পৌরসভার প্রধান সহকারী আসাবুল হক, লালমিয়া, খুশবু ও জাহাঙ্গীর আলম। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বীর প্রতীক সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর সাইদুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি উদ্যাপন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল হোসেন প্রমুখ। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজন: বেলা ৩টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল বালিশ বদল, উল্টা দৌড়, গোলপোস্টে বল কিক, ১০০ মিটার দৌড়সহ বিভিন্ন খেলাধুলা। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দা তাহমিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পত্নী শারমিন মুস্তারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্নী জান্নাতআরা কলি। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, সুরাইয়া মমতাজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকী, মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, নির্বাহী সদস্য কাবেরী করিম সূবর্ণা, রুমানা পারভীন, নাবিলা রুকসানা ছন্দা, রাফিয়া খাতুন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামসুন্নাহার শিলা, জেলা প্রশাসক তনয়া কথাসহ আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ। জেলা আওয়ামী যুবলীগের আয়োজন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচি উদ্যাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদবেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তারা। পুষ্পার্ঘ অর্পণ শেষে শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সকাল সাতটায় জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, অ্যাড. তোসলিম উদ্দিন ফিরোজ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদর রহমান মাসুম, বিপ্লব হোসেন, আল ইমরান শুভ, রামীম হাসান সৈকত, শেখ রাসেল, টুটুল, জাকির, হিরা, লোকমান, কবির, সজল, কৃষক লীগ নেতা মহসিন রেজাসহ আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি: স্বাধীনতার মহান সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাতটায় কেদারগঞ্জ নতুন বাজারস্থ স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের সামনে মাল্যদান করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর চুয়াডাঙ্গা জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দীপন, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদস্য আক্তার হোসেন, পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ নেতা আব্দুল হাকিম ভূলন, মো. আব্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহব্বায়ক মাফিজুর রহমান মাফি, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্বাস, সাধারণ সম্পাদক মামুন খন্দকার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, জেলা ছাত্রলীগ নেতা তানবিন আহমেদ সোহাগ, নাজির আহমেদ, আরফিন সজীব, এলাহী তৌফিক, ইসতিয়াক সিথুন, সাইফুল, রাব্বি হাসান, তাসনিম আল একাব, রাইসুল, সাব্বির, মেহেদী হাসান, সালেকিম, তৌকির, নাজমুল, মামুন, নাজমুল, হিমেল, জীবন, তপু, সোহাগসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দৈনিক সময়ের সমীকরণ-এর শ্রদ্ধা নিবেদন: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে অবস্থিত শহিদবেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এবং দৈনিক সময়ের সমীকরণের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দৈনিক সময়ের সমীকরেণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, ডেস্ক ইনচার্জ ফেরদৌন ওয়াহিদ, শহর প্রতিবেদক আনিস বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বজলুল আলম জীবনসহ সমীকরণ পরিবার। এনসিটিএফ-এর কর্মসূচি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঘধঃরড়হধষ ঈযরষফৎবহ’ং ঞধংশ ঋড়ৎপব ( ঘঈঞঋ), ঈযঁধফধহমধ এবার একটি ব্যতিক্রম ধরণের আয়োজনের মাধ্যমে দিনটি উদ্যাপন করে। গতকাল বিকেল চারটায় জেলার পুরাতন স্টেডিয়াম সংলগ্ন জেলার অর্ধশতাধিকের বেশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা হয়। শিশুরা বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা ও আবৃত্তির মধ্যদিয়ে দিনটিকে এবং সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানায়। এসময় এনসিটিএফ-এর সদস্যরা শিশুদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পরিবারের সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী। এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি এবং এনসিটিএফ চুয়াডাঙ্গা-এর উপদেষ্টা মো. সাফফাতুল ইসলাম, এনসিটিএফ চুয়াডাঙ্গা-এর সহসভাপতি আনিকা নাওয়ার প্রেরণা, সাধারণ সম্পাদক জায়িফ হাসান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার আরিকা আহমেদ, শিশু গবেষক সাইফুল্লাহ সাদিক সৌরভ, শিশু সাংবাদিক জারিন তাসলিম শিলা, শিশু সাংবাদিক রাশিকুজ্জামান সিফাত, সাংগঠনিক সম্পাদক সাদিয়া তানজিম, জেলা কমিটির সদস্য রুবাইয়া ইউসুফ, সাকিব আল হাসান, সদস্য ফারাহ জেবিন মেধা, জেসিকা, কামরুল ইসলাম অপু, মুশফিকুর রহমান, বিন নাঈম, আসিফ উদ্দিন বিশ্বাস, মেরাজ আহমেদসহ আরও অনেকে। এসময় উপস্থিত অতিথিবৃন্দ এনসিটিএফ-এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং জেলাকে একটি শিশুবান্ধব পরিবেশ উপহার দিতে সকল প্রকার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে ।গতকাল শুক্রবার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজ, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ বেবী নার্সিং স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন, সরোজগঞ্জ সোনামণি কিন্ডারগার্টেন, সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমি স্কুল, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদজমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দিনের শুরুতে আলমডাঙ্গা থানার উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের মাজারে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ময়নদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পল্লী বিদ্য্যুতের ডিজিএম আবু হাসান প্রমুখ। এদিকে, গতকাল শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবার নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ময়নদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারদের মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অপর দিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, সদস্য সিরাজুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম আজম প্রমুখ। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলিফউদ্দিন মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, কাউছার আলী কছর ও আবু তাহের আলী। আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুল হকের উপস্থাপনায় বক্তব্য দেন পৌর কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ দত্ত, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছামসাদ রানু, অভিমন্যু কুণ্ডু, আমিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। দামুড়হুদা: ``দামুড়হুদায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকল শহিদের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা পরিষদের পক্ষে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু শ্রদ্ধা নিবেদন করেন। সকাল আটটার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং কুকাওয়াজ পরিদর্শন করা হয়। কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা দামুড়হুদা মডেল থানার পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। পরে বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীসহ বীর মুক্তিযোদ্ধা সদস্যগণ। দর্শনা: দর্শনা পৌরসভার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার করোনাভাইরাসের প্রাদূর্ভাবে স্বাস্থবিধি মেনে সকাল ৮টায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে দর্শনা পৌর কলেজ মাঠে গণজমায়েত হয়। এরপর ৮টা ১৫ মিনিটে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন পরে সকল শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, শপথবাক্য পাঠ ও স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা কমরেট শহিদুল ইসলাম। দর্শনা নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মোফিজুর রহমান, দর্শনা ডি.এস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, জেলা পরিষদের সদস্য মুন্সী সিরাজুল ইসলাম, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে দর্শনা থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক উন্নয়ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে, সন্ধ্যায় দর্শনার আনন্দধাম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কেন্দ্রিয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনির্বাণ থিয়েটারের আয়োজনে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনাসভা ও রাতে মঞ্চ নাটক ‘মানব’ পরিবেশিত হয়। অপর দিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেরুজ চিনিকল প্রাতিষ্ঠানিক (সন্তান) কমান্ড দর্শনার আয়োজনে ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে দর্শনা কেরুজ মুক্তিযোদ্ধা সংসদ অফিস চত্বরে আকন্দবাড়ীয়া বাউল পরিষদের সভাপতি ও টপটেন বাউল শিল্পী মনিরুজ্জামান ধীরুর নেতৃত্বে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা অনুষ্ঠান, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। আলোচনা অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছায় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কেরু অ্যান্ড কাম্পানির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশাহ ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা। এসময় মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে আলোচনা করেন নাজিম উদ্দীন। অনুষ্ঠানটির পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসির আরাফাত মিলন। জীবননগর: জীবননগরে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিনামুল্যে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জীবননগর শহরের ক্রিসেন্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক মুমূর্ষু রোগীকে রক্তদানের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, শিক্ষক শরিফুল ইসলাম উজ্জ্বল, শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্য সাদিয়া, রিদয় প্রমুখ। আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ আজাদ পাবলিক লাইব্রেরি চত্বরে আনুষ্ঠানিকভাবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল সাড়ে ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি মেম্বার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক সিরাজ। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, জীবননগর উপজেলা সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান ফণ্টু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ প্রমুখ। এছাড়াও আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সকল শহিদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুুলবাড়ীয়া মীরপাড়া-হারদাপাড়া বায়তুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুজ্জামান। অপর দিকে, গতকাল শুক্রবার সকালে ৮টায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ফকির ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের নেতৃত্বে সাহিত্য পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কবিতা-সাহিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে জাগো আন্দুলবাড়ীয়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি উদ্যাপিত হয়েছে। জাগো আন্দুলবাড়ীয়া সমাজকল্যাণ সংগঠনের আহ্বায়ক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, উপদেষ্টা খান তারিক মাহমুদ, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, নাজমুস সাকিব, নাঈমুর রহমান খান, ইসতিয়াকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উথলী ডিগ্রি কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। একই সময়ে জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার ক্লাসরুমে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার সহ-সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ফয়জুল আহমাদ। এছাড়াও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উথলী মাধ্যমিক বিদ্যালয়, সিংনগর মাধ্যমিক বিদ্যালয়, সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেহেরপুর: নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুর শহিদ স্মৃতিস্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। একে একে স্মৃতিস্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর লেডিস ক্লাবের সভানেত্রী কহিনুর বেগম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলখানার ভারপ্রাপ্ত জেলার হাসানুর রহমান, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর মেহেরপুর স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, শরীরচর্চা প্রদর্শন¬ ও পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় মেহেরপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে একটি মোটরসাইকেল র‌্যালি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মাহামুদুর রহমান অরুপ এবং সাধারণ সম্পাদক সম্রাটের নেতৃত্বে মোটরসাইকেল র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ইদ্রিস আলী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুজিবনগর: মুজিবনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার প্রথম প্রহরে মুজিবনগর স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে ও সকাল ৭টায় মুজিবনগর মানচিত্র চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর ট্যুরিস্ট পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি শ্রদ্ধা নিবেদন করে। অপর দিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে, মুজিবনগর স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধে ও স্মৃতি কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগগ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা প্রমুখ। অন্যদিকে, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলুর নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় শহরের শহিদ মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পরে একে একে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে শ্রমজীবী মানুষের মধ্যে শরবত ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করে প্রথম আলো বন্ধুসভা। এসময় শহরে চলাচলকারী ইজিবাইক, ভ্যান, রিক্সা চালকসহ শ্রমজীবী মানুষের মধ্যে শরবত ও মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহের সভাপতি শাকিব মোহাম্মদ আল হাসান, অনুষ্ঠান সম্পাদক আসিফ আল আফ্রিদী, সদস্য অতনুা বিশ্বাস, মায়িশা রহমানসহ অন্যানারা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ: ‘আজকের এই দিনে জিয়া তোমার পড়ে মনে’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। স্বাধীনতার ৫০ বছরপূর্তির সুবর্ণজয়ন্তীতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে শহরে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যদল, তাঁতীদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেন প্রমুখ। র‌্যালি শেষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, হাত দিয়ে যেমন সূর্য্যরে আলো রোখা যায় না, তেমনি জিয়াউর রহমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই আসুক না কেন, গণজোয়ারের ঢেউ ঠেকানো যাবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)