শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে

আপলোড তারিখঃ 2021-03-25 ইং
শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া-বাজদিয়া সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া খাঁ-পাড়া লিচুতলা টু বাজদিয়া সড়ক উন্নয়নে ৬০ লাখ ২৭ হাজার ৮০৭ টাকা ব্যয়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। দুনিয়ায় আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আ.লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, বিশ্বাসী গণতন্ত্রে। তাই দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট। তিনি আরও বলেন, ‘আমাদের বাচ্চাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে শিক্ষা দিতে হবে। ইতিহাসকে জানাতে। তাহলে দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। দেশের প্রতি মমত্বাবোধ তৈরি হবে। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, জীবননগর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম রফিক প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা জালাল উদ্দীন। উল্লেখ্য, এছাড়াও সকালে পৃথক পৃথকভাবে কেডিকে ইউনিয়নের খয়েরহুদা ও হাসাদাহ সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)