চোরকারবারীদের আইনের আওতায় নেওয়া হবে

আপলোড তারিখঃ 2021-03-22 ইং
চোরকারবারীদের আইনের আওতায় নেওয়া হবে ছবির ক্যাপশন:
সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী সভায় লে. কর্নেল কামরুল আহসান জীবননগর অফিস: জীবননগরের সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে যদি অবৈধভাবে ভারতীয় গরুর ব্যবসা, মাদক, চোরাচালান করে, তাহলে সে যত বড় ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে মাদক ব্যবসায়ী বা চোরকারবারীদের বিষয়ে সুপারিশ করতে আসবে তাকেও আইনের আওতায় নেওয়া হবে। এবিষয়ে কোনো আপস চলবে না।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান। সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহিন বাবুর উপস্থাপনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুস সালাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)